প্রকাশিত: Sat, Mar 11, 2023 10:48 AM আপডেট: Fri, Jun 12, 2026 11:26 AM
ময়মনসিংহের জনসভায় ওবায়দুল কাদের
ধানের শীষ, পেটের বিষ মানুষ বলে সাপের বিষ
এ্যানি আক্তার: ময়মনসিংহে শনিবার বিকেলে আওয়ামী লীগের জনসভায় এ কথা বলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সময় টিভি, ডেইলি স্টার
সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, বিএনপিতে আর দেশের মানুষ ফিরতে চায় না। ধানের শীষ, পেটের বিষ, মানুষ এখন বলে সাপের বিষ। নৌকায় ভোট দিয়েছেন বলে আজ দেশে এত উন্নয়ন। বিএনপির বড় জ্বালা। অন্তর্জ¡ালা। জ্বালায় পুড়ে দিনের আরাম, আর রাতের ঘুম নষ্ট হয়ে গেছে। পদ্মা সেতু, মেট্রোরেলের জ্বালা। মানুষের চোখ জুড়িয়ে যায় শেখ হাসিনার উন্নয়ন দেখে। আর বিএনপির জ্বালা বাড়ে, বুকের জ্বালা, অন্তরে জ্বালা।
ওবায়দুল কাদের বলেন, খেলা হবে, জোরদার খেলা হবে। দুর্নীতির বিরুদ্ধে, অর্থপাচারের বিরুদ্ধে, দুঃশাসনের বিরুদ্ধে, সাম্প্রদায়িকতার বিরুদ্ধে জোরদার খেলা হবে। তবে আন্দোলন দেখে মনে হয় তেমন খেলতে হবে না। বিএনপি আন্দোলনের পথ হারিয়ে দিশেহারা। বিএনপির শক্তি কমে গেছে। কিন্তু মুখের বিষ কমেনি। তাদের নেতাদের বক্তব্য আরও উগ্র হয়েছে। সম্পাদনা: সালেহ্ বিপ্লব
আরও সংবাদ
[১]মানুষ প্রতিটি হত্যার নিরপেক্ষ তদন্ত ও বিচার চায়: জি এম কাদের [২]ছাত্রদের ৯ দফায় সমর্থন
[১]শিক্ষার্থীদের সঙ্গে সংঘাত এড়াতে নিজেদের কর্মসূচি বাতিল করেছি: ওবায়দুল কাদের
[১]শিক্ষার্থী বনাম সরকার গেইম খেলে ফায়দা লুটতে চায় একটি মহল: ওবায়দুল কাদের
[১]নির্যাতন যত বাড়বে, গণপ্রতিরোধ ততোই দুর্বার হবে: মির্জা ফখরুল
[১]শোকাবহ আগস্টের প্রথম দিন আওয়ামী লীগের মাসব্যাপী কর্মসূচি
[১]জামায়াত নিষিদ্ধ নিয়ে মির্জা ফখরুল বললেন, স্বৈরাচার সরকাররা এ ধরনের সিদ্ধান্ত নেয়